কিশোরী ধর্ষণের অভিযোগ, ৭২ বছরের বৃদ্ধ আটক

 

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আব্দুর রাজ্জাক (৭২) উপজেলার বহেরা গ্রামের মৃত সুজাত আলী সরদারের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ধর্ষিত কিশোরী আব্দুর রাজ্জাকের প্রতিবেশী। সেই সুবাদে দীর্ঘ দিন ধরে ওই কিশোরীকে শারীরিক ও পাশবিক নির্যাতন করে আসছেন তিনি। পরে বিষয়টি জানা জানি হলে পরিবারের পক্ষ থেকে বুধবার দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে মাঠে নেমে ঘটনার সত্যতা পেয়ে তাকে রাতেই গ্রেফতার করেন। এছাড়াও আব্দুর রজ্জাকের বিরুদ্ধে ইতোপূর্বে একই ভিক্টিমের প্রতিবন্ধী বোন ও মাকে শারীরিক নিপীড়ন করার অভিযোগ রয়েছে।


দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বরাত দিয়ে তিনি আরো জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এছাড়া ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।


শেয়ার করুন