ব্রাহ্মণবাড়িয়ায় বিআরজে এর নতুন কমিটি গঠিত, সভাপতি মোজাম্মেল-সম্পাদক রুবেল

 নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দৈনিক নয়া দিগন্তের মোজাম্মেল হককে সভাপতি ও দেশ রূপান্তরের মাঈনুদ্দিন রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন বিআরজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোশারফ হোসেন বেলাল।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন হান্নান খাদেম (নিউ এইজ), সহসভাপতি বাবুল সিকদার (চ্যানেল এস), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক হৃদয় (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান নিটল (দৈনিক বায়ান্ন), অর্থ সম্পাদক মো. খোকন মিয়া (বৈশাখী টেলিভিশন), দফতর সম্পাদক মাজহারুল করিম অভি (ঢাকা পোস্ট), প্রচার সম্পাদক খন্দকার শফিকুল আলম (দৈনিক মানবকণ্ঠ) এবং নির্বাহী সদস্য হয়েছেন মো. রোকন উদ্দিন (দৈনিক সংগ্রাম) ও মো. লোকমান হোসেন (ফোকাস বাংলা)।

সভাপতি ও সম্পাদক নতুন দায়িত্ব গ্রহণ করে মফস্বল সাংবাদিকতার উন্নয়ন ও সদস্যদের অধিকার রক্ষায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Post a Comment

Previous Post Next Post